Monday, October 19, 2015

মোল্লা নাসিরুদ্দিন রিভিজিটেড

এক বেকুবের শখ হয়েছে সে রাজনৈতিক নেতা হবে। সে মনে মনে ভাবলে মোল্লার তো নামডাক আছে নেতা হিসেবে, তার কাছেই যাওয়া যাক, যদি কিছু শেখা যায়।
অনেকখানি পথ এমজি রোডের জ্যাম ভেঙে গিয়ে সে খুঁজে পেলে নাসিরুদ্দিনের বিপ্লবীঠেক। ঢোকবার আগে গেটের গ্রিলের ফাঁক দিয়ে দেখলে মোল্লাসাহেব কলেজের সামনে খানপঞ্চাশ লোকের সামনে বসে আগুন ঝরানো ভাষণ দিচ্ছে। 
কলেজে ঢুকে বেকুব প্রথমেই ভাষণ দেওয়ার কারণ জিজ্ঞেস করলে। "মুভমেন্টাল সিচুয়েশন, তাই ভাষণ দিয়ে mass-কে গরম করছিলাম", বলে নাসিরুদ্দীন চুপ করলে। বেকুব ভাবলে, একটা জিনিস তো জানা গেল। আর কিছু জানা যাবে কি
এদিকে চার্জ হয়ে গিয়ে mass উপাচার্যের ঘরে গিয়ে স্লোগানিং-পোস্টারিং শুরু করে দিল। উপাচার্য নাসিরুদ্দীনকে বললেন ঘটনা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে সামলাতে। নাসিরুদ্দীন তক্ষুণি লোক ডেকে ভাষণ দেওয়া শুরু করলে। 
এবার বেকুব সম্ভ্রমের সঙ্গে শুধোলে, 'হে গুরু, এবারে ভাষণ দেবার কারণটা কি?' 
'mass ঠাণ্ডা করা' বললে নাসিরুদ্দীন। 
বেকুব বিদায় নিলেন। যে লোক বলে ভাষণ দিয়ে মাস গরম হয়, আবার ঠাণ্ডাও হয়, তার কাছ থেকে জ্ঞানলাভের কোনো আশা আছে কি?

No comments:

Post a Comment

গোরস্থানে সাবধান অথবা তুমি কেমন করে গান করো হে গুণী

১. মধ্য য়ুরোপের একটি বিখ্যাত শহরের আউটস্কার্ট। হাইওয়ের থেকে কিছু দূরে, বিশাল বড় বড় গাছের ছায়া ঘেরা একটি সুন্দর সমাধিক্ষেত্র। বহুদূর থেকে এ...