Friday, May 1, 2015

প্যারডি



"এর পরেও চুপ করিয়ে রাখা
এর পরেও সংযমী স্লোগান
এর পরেও উদ্ধত পতাকা
এর পরেও থামিয়ে দেওয়া গান

এর পরেও শান্তসেমিনার
এর পরেও সবুজ আর লাল
এর পরেও শীতল হুঙ্কার
এর পরেও বিনম্র দালাল

এর পরেও ভদ্রভাবে কথা
এর পরেও পরশুদিন এসো
এর পরেও ফ্যাকাল্টিবারতা
এর পরেও কাউন্সিলে শো

এর পরেও এক্সেলেন্স হয়
এর পরেও চাকরি পাখির চোখে
এর পরেও অথরিটির ভয়
এর পরেও সেম দিয়েছে লোকে..."







অরিজিনালঃ
"এর পরেও", শ্রীজাত।



মে ২০১৫। ৭৫% উপস্থিতি না থাকায় ২৮৯ জনকে পরীক্ষায় বসতে দেবে না বলে ঘোষণা করেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরে, ক্ষমাঘেন্না করে, মাত্র ২৩০ জন অবাধ্য, অযোগ্য এবং দুর্বিনীত ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসা থেকে আটকানো হয়।


ঘটনার সময়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শূণ্যপদ প্রায় ১৫০। অন্যান্য শূণ্যপদ শতাধিক। একের পর এক অধ্যাপক কলেজ ছেড়ে যাচ্ছেন, বদলি হয়ে যাচ্ছেন।

গোরস্থানে সাবধান অথবা তুমি কেমন করে গান করো হে গুণী

১. মধ্য য়ুরোপের একটি বিখ্যাত শহরের আউটস্কার্ট। হাইওয়ের থেকে কিছু দূরে, বিশাল বড় বড় গাছের ছায়া ঘেরা একটি সুন্দর সমাধিক্ষেত্র। বহুদূর থেকে এ...