গোরু
কাবাব হলে 'পরে বিজেপি তার বিচার করে
নেইকো
খুনীর মাফ
তবে
কেন পায় না বিচার নিহত পেঁয়াজ?
তরুণ
আলু করুণ শশা নিহত পেঁয়াজ?
চেয়ে
দেখ পটল-চেরা বুকটা চিরে রক্ত ঝরে
আহা
কেউ কাস্তে মেরে পালিয়ে গেছে
কোন
সংঘী তাকে ধরে?
তাকে
খুন করে তো খুনীর মনে হয় না অনুতাপ।
তবে
কেন পায় না বিচার নিহত পেঁয়াজ?
তরুণ
আলু করুণ শশা নিহত পেঁয়াজ?
মহারাষ্ট্রে
গদি জোড়া জৈনগুলো খোদার খাসি
মাংস
কাটা বন্ধ রেখে নিরিমিষ্যি গেলায় বাসি
কষাইখানা
বন্ধ রাখাই ধর্মপ্রাণের কাজ!
তবে
কেন পায় না বিচার নিহত পেঁয়াজ?
তরুণ
আলু করুণ শশা নিহত পেঁয়াজ?